শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৯:২৩ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালের সকল আবাসিক হোটেল ও রিসোর্ট বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার, বরিশাল প্রতিনিধি :[২] করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে এবার বরিশাল নগরীর সব আবাসিক হোটেল ও রিসোর্ট বন্ধ করে দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন।

[৩] শনিবার সকালে প্রশাসনের নির্ভরযোগ্য সূত্রে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এর আগে বুধবার থেকে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র বৃহত্তর বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কুয়াকাটা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

[৪] পরবর্তীতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুক্রবার প্রশাসনের পক্ষ থেকে বরিশাল নগরীর সব আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্ট বন্ধ করার ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভ্রমণ থেকে বিরত থাকতে পর্যটকদের প্রতি আহবান করা হয়েছে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়