শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্কের ভেতর ইরানে নওরোজ উদযাপন; কোভিড-১৯ প্রতিরোধের দৃঢ় প্রত্যয় রুহানির

ইসমাঈল আযহার: [২] প্রাণঘাতী করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করার পরও নতুন বছর বা ‘নওরোজ’ উদযাপন করলো ইরান। দেশটির নওরোজ উদযাপন অনুষ্ঠানে ব্যাপক সমাগম হয়। ডয়চে ভেলে উর্দু

[৩] নওরোজ অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশটির প্রধানমন্ত্রী হাসান রুহানি জনতার উদ্দেশ্যে দেওয়া ভাষণে সম্মিলিত প্রচেষ্টায় কোভিড-১৯ প্রতিরোধের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

[৪] ফার্সি ক্যালেন্ডার অনুসারে এবার নতুন বছর শুরু হয় ২০ শে মার্চ। বছরের প্রথম দিনটিতে ‘নওরোজ’ পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া, ককেশাস, বালকানস, আফগানিস্তান এবং উত্তর পাকিস্তানের কিছু এলাকায় ব্যাপক আয়োজন করে পালিত হয়।

[৫] নওরোজ উপলক্ষ্যে ইরান এবং তাজিকিস্তানকে নতুনভাবে সাজানো হয়। রঙে রঙে ভরে যায় শহর।

[৬]ইরানে এই বছর রাজনৈতিক বিশৃঙ্খলা এবং করোনাভাইরাসে ব্যাপক প্রাণহানির ঘটানায় নওরোজ অনুষ্ঠানে উপস্থিত জনতার চেহারায় স্পষ্ট ছিল বিষণ্নতা ও শোকের ছায়া। অন্যান্য বছর এই অনুষ্ঠানে খুশির আমেজ দেখা যায়।

[৭] ইরানি নেতারা নওরোজের বার্তায় জনগণকে সাহস এবং আশাবাদ নিয়ে প্রতিহত করতে কাজ করার আহ্বান জানিয়েছেন।

[৮] এদিকে ইরানিদের প্রচেষ্টার প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। পারস্য উৎসব নওরোজ উপলক্ষে দেওয়া ভাষণে শুক্রবার (২০ মার্চ) খামেনি দেশবাসীকে ঐক্য বজায় রাখার আহ্বান জানান। আল জাজিরা

[৯] দেশটিতে এখন পর‌্যন্ত ভয়াবহ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৪৪ জন, নিহত হয়েছেন ১ হাজার ৪৩৩ জন এবং ৬ হাজার ৭৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

  • সর্বশেষ