শিরোনাম
◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ বাতিল পাসপোর্ট ও এনআইডি ফিরে পেতে মরিয়া শেখ হাসিনা, এবার তার স্বাক্ষরসহ আবেদন করলেন তার আইনজীবীরা ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’ ◈ ২১ নভেম্বর থেকে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের ◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৩:১১ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার প্রভাবে একদিনেই পেঁয়াজের দাম বাড়লো কেজিতে ৪০ টাকা

মো. আখতারুজ্জামান : [২] করোনার কারণে রাজধানীর সাধারণ মানুষ অতি প্রয়োজন ছাড়া বাসা থেকে বাহির হচ্ছেন, না এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে নিত্যপণ্য বাসায় মজুদ করার প্রবনতাও দেখা গেছে।

[৩] বৃহস্পতিবারও পেঁয়াজের কেজি ৪০ থেকে ৪৫ টাকা ছিলো। একদিনের ব্যবধানে সেই পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪০ বৃদ্ধি পেয়ে ৮০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। যদিও রাজধানীর শ্যামবাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের দাম বাড়ানো হয়নি।

[৪] বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে দেশে পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য মজুদ রয়েছে। সেই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান টিসিবি রাজধানীসহ সারা দেশে ৩৫০টি ট্রাকে পণ্য বিক্রি করছে।

[৫] রাজধানীর মগবাজার কাঁচা বাজারে বাজার করতে আসা মাসুদ মিয়া জানান, দুই দিন আগেও ৪০ টাকা দরে পেঁয়াজ ক্রয় করেছিলাম। এতো বাড়বে জানলে কয়েক কেজি ক্রয় করে রাখতাম।

[৬] টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান, রাজধানীতে ন্যায্যমূল্যে চার ধরণের নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ৫০টি ট্রাক রয়েছে। সকাল ১০টা থেকে পণ্য শেষ না হওয়া পর্যন্ত এসব ট্রাক তাদের পণ্য বিক্রি করছে।

[৭] তিনি জানান, এসব ট্রাক থেকে একজন ভোক্তা প্রতি কেজি চিনি ৫০ টাকা, মসুর ডাল ৫০ টাকা, সয়াবিন তেল ৮০ টাকা লিটার এবং পেঁয়াজ ৩৫ টাকা দরে কিনতে পারবেন।

[৮] মগবাজারের কাঁচাবাজারের ব্যবসায়ী সোলাইমান জানান, করোনার কারণে পাইকারি বাজারে দাম বাড়ায় আমাদেরকেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

[৯] যদিও শুক্রবার রাজধানীর কারওয়ানবাজারের ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়ার কোনো কারণ জানাতে পারেনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিমকে। এজন্য মোবাইল টিমটি বেশ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জারিমানাও করেছে।

  • সর্বশেষ