শিরোনাম
◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন ◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’ ◈ ভুলের সুযোগে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৯:৫৮ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে আনোয়ার জাহিদ তানভীর হত্যাকান্ডের প্রধান আসামি নেছার উদ্দীনকে আটক করেছে র‌্যাব-৭

রাজু চৌধুরী :[২]  চসিক নির্বাচনী প্রচারণায় চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ কাট্টলি এলাকার চাঞ্চল্যকর আনোয়ার জাহিদ তানভীর হত্যাকান্ডের প্রধান আসামি নেছার উদ্দীনকে ফেনী জেলার সদর থানাধীন আফতাব বিবিরহাট এলাকা থেকে শুক্রবার ২০ মার্চ ২০২০ ইং র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল আটক করে।
[৩] গত ১৮ মার্চ ২০২০ রাত আনুমানিক ২২৩০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় সন্ত্রাসীদের ছুরিঘাতে মোঃ আনোয়ার জাহিদ তানভীর (৩৫) নিহত হয়। পরবর্তীতে নিহতের ভাই গত ১৯ মার্চ ২০২০ ইং তারিখ চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় ২১ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় সিএমপি পাহাড়তলী থানা পুলিশ মোঃ জনি ও মোঃ সোহেল নামে দুইজনকে গ্রেফতার করে।
[৩] র‌্যাব-৭ জানায়, হত্যাকান্ডের পর থেকেই র‌্যাব এই ঘটনার ছায়া তদন্ত এবং পলাতক আসামীদের উপর গোয়েন্দা নজরদারি শুরু করে। গোয়েন্দা নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭ গোপন তথ্যের ভিত্তিতে মোঃ আনোয়ার জাহিদ তানভীর এর হত্যা মামলার ২ নং আসামী মোঃ নেছার উদ্দীন (৪০)কে, ফেনী জেলার ফেনী সদর থানাধীন আফতাব বিবিরহাট এলাকা থেকে আটক করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামী নেছার উদ্দীন স্বীকার করে যে, ঘটনার দিন আসামীর সাথে ভিকটিমের কথাকাটাকাটির এক পর্যায়ে আসামী মোঃ নেছার উদ্দীন ভিকটিম মোঃ আনোয়ার জাহিদ তানভীর’কে পেটে দুই বার ছুরিকাঘাত করে এবং এসময় আসামীর সাথে আরো ৫০-৬০ জন লোক ছিল। এরপর আসামী ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছোরাটি রাস্তার পাশে ফেলে যায়। আসামী নেছার আরও জানায় যে, ঘটনার আনুমানিক ২ মাস পূর্বে লোহার পুল এলাকার জনৈক রুবেলের কাছ থেকে ৩৫০ টাকা দিয়ে ছোরাটি ক্রয় করে এবং সেটি সবসময় সাথে বহন করত। আসামী নেছার এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় আরো দুইটি মামলা রয়েছে। এ বিষয়ে র‌্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মশিউর রহমান জুয়েল, পিএসসি বলেন, নির্বাচন কেন্দ্রীক সহিংসতা প্রতিরোধে র‌্যাব-৭ যথোপযুক্ত কার্যকরী ব্যবস্থা গ্রহন করবে এবং দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিএমপি পাহাড়তলী থানায় হস্তান্তর হয়।

  • সর্বশেষ