শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ১২:৫০ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২০, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শ্রীলঙ্কায় কারফিউ জারি, পেছানো হলো পার্লামেন্ট নির্বাচন

মশিউর অর্ণব: [২] শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে দেশটিতে কারফিউ কার্যকর করা হয়। কলোম্বো পেইজ, ইউএস নিউজ, দ্যা হিন্দু, নিউজ ফার্স্ট।

[৩] পরবর্তী ৬০ ঘণ্টা অর্থাৎ আগামী সোমবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ চলবে।

[৪] করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবং গণজমায়েত বন্ধের লক্ষ্যে, আগামী মাসে অনুষ্ঠিতব্য সংসদীয় নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন।

[৫] শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ ইতালির চেয়েও ভয়াবহ হয়ে দেখা দিতে পারে।

[৬] ইতালি ও শ্রীলঙ্কার স্থানীয় সংক্রমণের প্রথম ৭ দিনের গ্রাফের তুলনা করে তারা এই আশঙ্কা প্রকাশ করেন।

[৭] গত ৩ দিনে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে দ্বিগুণ।

[৮] শুক্রবার পর্যন্ত শ্রীলঙ্কায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭০ জনে।

[৯] শ্রীলঙ্কাসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

[১০] দ্রুততম সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ না নিলে, এ অঞ্চলের ভাগ্যে করুণ পরিণতি দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়