শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোম কোয়ারেন্টাইনে না থাকায় নেত্রকোণায় এক জনকে ২০ হাজার টাকা জরিমানা

সুস্থির সরকার, নেত্রকোণা প্রতিনিধি :[২] সিঙ্গাপুর থেকে দেশে ফিরে হোম কোয়ারান্টাইনে না থেকে গ্রামের সালিসে অংশ নেয়ায় মো. মোজাম্মেল নামে এক প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ মার্চ) দুপুরে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়।

[৩] উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রহুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে কথা বলে জানা যায় যে গড়াডোবা ইউনিয়নের চিকনী গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

[৪] তিনি জানান, সে আইন অমন্য করায় ভ্রাম্যমাণ আদালতে দণ্ডবিধি ২৬৯ ও ২৯১ ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরই সাথে বাধ্যতামূলক তাকে পাঠানো হয় হোম কোয়ারান্টাইনে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়