শিরোনাম
◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৯:২৬ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে করোনা রোধে বিনামূল্যে ৫০ লাখ হাইজেনিক মাস্ক দেবে ইএসডিপি

এস.ইসলাম জয় : [২] করোনার প্রভাবে দেশের বাজারে এখন হাইজেনিক মাস্ক পাওয়া যাচ্ছে না। সামাজিক দায়বদ্ধতা থেকে এন্টারপ্রেনারশিপ এন্ড স্কিল ডেভলপমেন্ট প্রজেক্ট (ইএসডিপি) বিভিন্ন উদ্যোক্তা ও দেশের তৈরি পোষাক প্রতিষ্ঠনের সাথে সমন্বয় করে হাইজেনিক মাস্ক এনে সাধারণ মানুষের মাঝে বিতরণ করবে। এর মধ্যে বেক্সিমকো ,পলমল ১০লাখ করে এবং রেডিসন , ডেকো কম্পেজিটসহ ১ লাখ করে দেওয়ার নিশ্চয়তা দিয়েছে। বেশ কিছু উদ্যোক্তা আর্থিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে ইএডিপিকে।

[৩] প্রকল্পের পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বলেন,দেশের প্রান্তিক জনসাধারণকে সুরক্ষা সেবা প্রদানের লক্ষ্যে এ প্রকল্পের মাধ্যমে ৬৪ জেলায় প্রশিক্ষণ গ্রহণকারী উদ্যোক্তা,প্রশিক্ষণ সমন্বয়ক এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় মাস্ক বিতরণ করা হবে।

[৪] তিনি আরো বলেন,দেশব্যাপী বিনামুল্যে মাস্ক বিতরণের উদ্যোগের মাধ্যমে তৈরী পৌশাকের অব্যবহৃত অংশ কাজে লাগিয়ে অভ্যন্তরীন চাহিদা মেটানো হবে। একই সাথে রপ্তানির ক্ষেত্রেও নতুন একটি লাভজনক খাতের সৃষ্টি হতে পারে। পাশাপাশি এ সকল মাস্ক পরিবেশ বান্ধব হওয়ায় বিপুল পরিমানে উৎপাদিত হলেও পরিবেশের উপর কোন বিরুপ প্রভাব ফেলবে না।

[৫] দেশের বিভিন্ন অঞ্চল থেকে উৎসাহী উদ্যোক্তারা ইএসডিপির প্রশিক্ষণ গ্রহণ করে । তাদের সংগ্রাম এবং সাফল্য আরও বেশি মানুষকে উদ্যোক্তা হতে উৎসাহিত করবে। বিডা এবং ইএসডিপি কর্মকর্তারা নিরলসভাবে দেশের তরুণদের উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকান্ডে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ করছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ ও উন্নত দেশে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন প্রকল্প পরিচালক।

[৬] উল্লেখ্য প্রকল্পের সাথে যুক্ত প্রত্যেক কর্মকর্তা-কর্মচারি বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচীতে আর্থিকভাবে সহযোগিতা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়