শিরোনাম
◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৮:৪৫ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় স্কুল শিক্ষকের ঝুলান্ত মরদেহ উদ্ধার

আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রতিনিধি :[২] সাতক্ষীরার তালা উপজেলা থেকে এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি খেশরা গ্রামের একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

[৩] নিহতের নাম ভোলা নাথ দাশ (৪২)। তিনি তালা উপজেলার খেশরা গ্রামের ভুবেন্দ্র নাথ দাশের ছেলে ও ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
মৃতু ভোলা নাথ দাশ ছেলে চয়ন দাশ জানায়, তার বাবা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি রোগের যন্ত্রনা সহ্য করতে না পেরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে।

[৪] তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। তিনি আরো জানা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তিনি কিভাবে মারা গেছেন। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়