শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৪:১৪ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানে কোয়ারেন্টাইনে থাকা ১৩৪ করোনা আক্রান্ত, মোট রোগী ৪৪৭

ইসমাঈল আযহার : [২] ইরান থেকে ফেরার পথে পাকিস্তানে তাফতান সীমান্তের কোয়ারেন্টাইন ক্যাম্পে থাকার পর সেখান থেকে ছাড়া পাওয়া কমপক্ষে ১৩৪ জনের করোনা ভাইরাস ধরা পড়েছে। আল জাজিরা, ডেইলি জাং,

[৩] এই ঘটনা ওই ক্যাম্পের পরিবেশ এবং করোনা পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্নের মুখে ফেলেছে। বর্তমানে ওই ক্যাম্পে ৫ হাজারের বেশি ইরান ফেরত পাকিস্তানি চরম অবহেলার মধ্যে কোয়ারেন্টাইনে আছেন।

[৪] পাকিস্তানে ১৮৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে ১৩৪ জনই তাফতান সীমান্তের ওই ক্যাম্পে ছিলেন। বর্তমানে পাকিস্তানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৭-এ। বিবিসি বলছে, আক্রান্তের সংখ্যা ৪৫০। আক্রান্তদের মধ্যে থেকে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃত্যু হয়েছে দুই জনের। এদের একজন সৌদি থেকে ফেরার পর মারা যান। ডেইলি পাকিস্তান, বিবিসি, ভোয়া

[৫] সিন্ধু প্রদেশের স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র মিরান ইউসুফ জানান, ওই ক্যাম্প থেকে কোয়ারেন্টাইন শেষ করে ফেরার পর আমরা পরীক্ষা করে দেখতে পাই তাদের মধ্যে শতাধিক করোনা পজিটিভি রোগী।

[৬] তাফতান ক্যাম্পে বর্তমানে যারা আছেন তারা সেখানে থাকার অনুপযোগী ও নোংরা পরিবেশের অভিযোগ করেছেন। সেখানে এই ভাইরাস পরীক্ষা এবং অসুস্থ হয়ে পড়াদের জন্য পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নেই। স্থান স্বল্পতার কারণে একটি তাবুর মধ্যে পাঁচজন করে কোয়ারেন্টাইন করা হচ্ছে।

[৭] একজন আক্রান্ত হলে বাকিরাও ওই ভাইরাসের সংস্পর্শে চলে আসছেন। সেখানে কোনো চিকিৎসকও উপস্থিত নেই বলে অভিযোগ উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়