শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

(১)নতুন করে ঝিনাইদহে হোম কোয়ারেন্টাইনে ১২১, মোট ৩৯৫ জন

ফিরোজ আহম্মেদ ঝিনাইদহ প্রতিনিধিঃ (২)৬ উপজেলায় বৃহস্পতিবার বিকাল (১৮ মার্চ) পর্যন্ত প্রবাসিসহ আরো ১১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে রাখার সংখ্যা দাড়িয়েছে ৩৯৫জনে। ইতালি, জার্মানি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারত থেকে প্রবাসিরা আসার পর তাদের সঙ্গে তার পরিবারের সদস্যদেরকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

(৩)ঝিনাইদহের সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার বিকালে জানান, গত ১০ মার্চ থেকে ১৯ মার্চ এই ৯ দিনে ঝিনাইদহ সদর উপজেলায় ৬জন, কোটচাঁদপুরে ৫১ জন, কালীগঞ্জে ১৭জন, শৈলকুপায় ৮জন, হরিণাকুন্ডুতে ৫ ও মহেশপুর উপজেলায় ৩০৮ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা জারী করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, হোম কোয়ারেন্টাইনে থাকার আইন তেমন ভাবে মানা হচ্ছে না। অনেক গ্রামে প্রবাসিরা এসে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে।

(৪)বিষয়টি নিয়ে ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, স্বাস্থ্য বিভাগের একার পক্ষে এটা মানানো সম্ভব নয়। তবে ঝিনাইদহে এখন পর্যন্ত কোন করোনা রোগী শনাক্ত হয়নি। এদিকে ঝিনাইদহে করোনা প্রতিরোধে করনীয় বিষয়ক জরুরি লিফলেট ও হ্যান্ডবিল বিলি করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়