শিরোনাম
◈ ইরানের বিরুদ্ধে ‘অনির্দিষ্টকাল’ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, নতুন রণতরি মোতায়েন ◈ মিরাজের হাফ সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২০০ ছাড়াল ◈ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প ◈ ইতিহাসের বৃহত্তম তেল সংকটে বিশ্ব, মজুত নিয়ে বাড়ছে উদ্বেগ ◈ পোল্যান্ডে বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে দূতাবাসের সতর্কবার্তা ◈ গঙ্গার পানি নিয়ে নতুন সমঝোতা, বড় পরীক্ষার মুখে ঢাকা-দিল্লি ◈ ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার চেকপোস্ট-তল্লাশি ◈ প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন: সমাজকল্যাণমন্ত্রী ◈ সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী (ভিডিও) ◈ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশে জনতার ধাওয়া খেয়ে গাড়ী ফেলে পালালো তিন যুবক

পলাশ প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার কো-অপারেটিভ জুট মিলের সামনে জনতার ধাওয়া খেয়ে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্টো-গ-১৫-০৫৭৩) ফেলে পালালো তিন যুবক। পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কো-অপারেটিভ জুট মিলের সামনে প্রাইভেট কারটি নিয়ে দাড়ানো তিন যুবককে এলাকাবাসীর সন্দেহ হলে তাদেরকে আটকের চেষ্টা চালায় এলাকাবাসী। পরে কৌশলে তিন যুবক কারটি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পলাশ থানা পুলিশ কারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ নাসির উদ্দিন জানান, কারটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো পর্যন্ত কারটির মালিকের সন্ধান পাওয়া যায়নি এবং তিন যুবককে আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়