শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ ভোরেই ফাঁসি নির্ভয়ার ৪ ধর্ষকের

মাজহারুল ইসলাম : [২] ভোর সাড়ে ৫টায় তিহার জেলে ২০১২ সালের ১৬ ডিসেম্বর নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলার আসামী মুকেশ সিংহ, পবন গুপ্তা, বিনয় শর্মা ও অক্ষয় কুমার সিংহের মৃত্যুদন্ড কার্যকর করতে প্রস্তুতি শুরু হয়েছে। এবিপি আনন্দ

[৩] এর আগে নির্ভয়াকান্ডের আসামী পবন গুপ্তার কিউরেটিভ পিটিশন খারিজ হয়ে গেছে সুপ্রিম কোর্টে। বিচারপতি এন ভি রামান্নার নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ বলেন, আমাদের বিচারে কোনও গ্রহণযোগ্য আবেদনই নয় এটা।

[৪] পবনের যুক্তি ছিলো, ঘটনার সময় সে জুভেনাইল অর্থাৎ নাবালক ছিলো। অথচ গত ২০ জানুয়ারি শীর্ষ আদালত তার নাবালক হওয়ার দাবি নাকচ করে দিয়েছিলো। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কিউরেটিভ পিটিশন পেশ করে পবন।

[৫] তিনবার তাদের ফাঁসি শেষ প্রহরে স্থগিত হয়েছে। এবার ফাঁসির আগে পবনের মৃত্যুদন্ড এড়ানোর চেষ্টা ধাক্কা খেলো। পবন, অক্ষয়ের দ্বিতীয় প্রাণভিক্ষার পিটিশনও খারিজ করেছেন প্রেসিডেন্ট। এর ফলে আসামীরা নির্ধারিত পরিণতির দিকেই যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়