শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৭:৫১ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোয়ারেন্টাইন না মেনে মোটরসাইকেলে বাজারে গিয়ে প্রবাসী নিহত

জাগো নিউজ : [২] লক্ষ্মীপুরে কোয়ারেন্টাইনে না থেকে মোটরসাইকেলে বাজার থেকে বাসায় ফেরার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষে হোসেন আহম্মদ (৪০) নামে এক সৌদিপ্রবাসী নিহত হয়েছেন বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে লক্ষ্মীপুর পৌরসভার বেড়িরমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন আহম্মদ সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।

[৩] প্রত্যক্ষদর্শীরা জানায়, হোসেন আহম্মদ লক্ষ্মীপুর শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। বেড়িরমাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ট্রলি চালককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। তবে ট্রলি চালকের নাম জানা সম্ভব হয়নি।

[৪]নিহত হোসেন আহম্মদের চাচাতো ভাই মো. ইব্রাহিম বলেন, ১৪ দিন আগে সৌদি আরব থেকে ছুটিতে এসেছেন হোসেন আহম্মদ। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বললেও থাকেননি হোসেন।

[৫] সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই হোসেন আহম্মদের মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, দুর্ঘটনায় প্রবাসী হোসেন আহম্মদ নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ট্রলি চালককে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও থাকেননি ওই প্রবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়