শিরোনাম
◈ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের, ইরানের মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগ ◈ বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান, ৫ বছরে ২ লাখ কর্মসংস্থানের লক্ষ্য ◈ চীনকে মোকাবিলায় মেগা বাঁধ নির্মাণের পরিকল্পনা ভারতের, যে কারণে প্রতিবাদ করছে অরুণাচলের তরুণ প্রজন্ম ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ◈ নতুন বেতনকাঠামো: ১ নভেম্বর বকেয়াসহ বেতন পাবেন যারা, বঞ্চিত হবেন অনেকেই ◈ ইশরাকের আলোচিত মাদকবিরোধী অভিযানের পর গেন্ডারিয়ার ঘুন্টিঘরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ◈ মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আইজিপির বক্তব্য ও অস্বাস্থ্যকর খাবার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ পুতিনের প্রাসাদ ঘিরে নতুন ১৫টি আকাশ প্রতিরক্ষা টাওয়ার, নিরাপত্তায় ৫০ স্থাপনা ◈ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়, কারণ নিয়ে ধোঁয়াশা ◈ ফসফরিক অ্যাসিড সংকটে ৪ মাস ধরে বন্ধ ডিএপি সার কারখানা, মাসে লোকসান ১৫ কোটি টাকা

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০১:৫৩ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লজ্জা লজ্জা আওয়াজের মধ্যেই ভারতের রাজ্যসভার এমপি হিসেবে শপথ নিলেন সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈ

সিরাজুল ইসলাম: [২] বৃহস্পতিবার পার্লামেন্টে উচ্চকক্ষে তিনি শপথ নেন। সেখানে কংগ্রেস এমপিরা তাকে লক্ষ্য করে ‘শেম-শেম’ আওয়াজ তোলেন। এনডিটিভি

[৩] ভারতের ইতিহাসে এই প্রথম কোন বিচারপতি এমপি হিসেবে শপথ নিলেন। তার নিয়োগকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসাবে তুলে ধরা হয়। চার মাস আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে তিনি অবসর নেন।

[৪] আত্মপক্ষ সমর্থন করে রঞ্জন গগৈ বলেন, তিনি এমপি হিসেবে শপথ নেয়ায় আইনসভার সামনে এবার দেশের বিচার বিভাগের দৃষ্টিভঙ্গি উপস্থাপনের সুযোগ হবে। আইনসভা ও বিচার বিভাগ মিলিত এই অভিজ্ঞতা জাতির সেবায় ভালভাবে কাজ করতে সহায়ক হবে।

[৫] বিরোধী দল কংগ্রেস বিচারপতি গগৈর এই নিয়োগকে সংবিধানের মৌলিক কাঠামোর উপর ‘গুরুতর, অভূতপূর্ব ও অগ্রহণযোগ্য আক্রমণ’ বলে উল্লেখ করেছে।

[৬] কংগ্রেস এমপি মনু সিংভি বলেন, বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা এবং বিশ্বাস রয়েছে। বিচারপতিকে এমপি নিয়োগে ঘটনায় মানুষ আস্থা ও বিশ্বাস হারাবে।

[৭] তার শপথের সময় কংগ্রেস এমপিরা ওয়াক আউট করেন। সূত্র: ইকোনমিক টাইমস

[৮] রঞ্জন গগৈর সময় সুপ্রিম কোর্ট ২.৭৭ একর জমি রাম মন্দিরের জন্য এবং বিকল্প স্থানে মসজিদের জন্য ৫ একর জমি দেওয়ার রায় দেয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ