শিরোনাম
◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৮:১১ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সব ধরনের ভিসা বাতিল করেছে আরব আমিরাত

ওবায়দুল হক, আমিরাত প্রতিনিধি :[২] সব ধরনের এন্ট্রি ভিসা বাতিল করেছে আরব আমিরাত। ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুর থেকে আগামী দু'সপ্তাহ সব ধরনের এন্ট্রি ভিসা বন্ধ থাকবে।

[৩] বৈধ ভিসাধারী ব্যক্তি যারা বর্তমানে আমিরাতের বাইরে রয়েছেন তারা কেউই এখন আমিরাতে প্রবেশ করতে পারবেন না। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

[৪] বিশ্বের ১৭৩টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। অনেক দেশেই এই ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমিরাতে এখন পর্যন্ত ১১৩ জন এই ভাইরাসে আক্রান্ত হলেও কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। অপরদিকে, এখন পর্যন্ত ২৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

[৫] করোনার প্রকোপ যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ইতোমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। এর অংশ হিসেবেই সব ধরনের এন্ট্রি ভিসা বাতিল করা হয়েছে। এক্ষেত্রে অন্য দেশে অবস্থান করা নিজেদের নাগরিকদেরে বেশ কিছু পরামর্শ দেয়া হয়েছে।

[৬] যারা বর্তমানে আমিরাতের বাইরে রয়েছেন তারা যে যে দেশে অবস্থান করছেন সেখানে আমিরাতের কূটনৈতিক মিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ