শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৫:৫৭ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুয়াডাঙ্গায় মুজিববর্ষ উপলক্ষে টিসিবির সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি

জামাল হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি :[২]  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় জীবননগরে তিনদিন ব্যাপি সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ(টিসিবি)।

[৩] জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃহস্পতিবার সকালে জীবননগর শহরের বাসস্ট্যান্ড চত্বরে (টিসিবি) ট্রাক বোঝাই পন্য খোলা বাজারে বিক্রির উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জীবননগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু,সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, টিসিবির এজেন্ট প্রতিনিধি সাহআলম ছোটবাবু, সাগর কুমার বিশ্বাস প্রমুখ।

[৪] এ কার্যক্রমের আওতায় একজন ভোক্তা ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ চার কেজি চিনি, ৮০ টাকা কেজি দরে সার্বোচ্চ পাঁচ লিটার সয়াবিন তেল ও ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মশুর ডাল কিনতে পারবেন। বৃহস্পতিবার থেকে ৩ দিন সকাল ১০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতিদিন ১০০০ লিটার সয়াবিন তেল, ৬শ পঞ্চাশ কেজি চিনি ও ১০০ কেজি মসুরের ডাল বিক্রিয় করা হবে। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়