শিরোনাম
◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন ◈ ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ◈ বারিধারা থেকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন ◈ ঢাকা-ময়মনসিংহ ও ভোগড়া বাইপাস মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, পুলিশ-বিজিবির টিয়ার শেল নিক্ষেপ ◈ স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৫:৫৪ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনির্দিষ্টকালের জন্য সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসে কনসুলার সেবা বন্ধ ঘোষণা

কূটনৈতিক প্রতিবেদক : [২] দূতাবাস থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়, কোভিড-১৯ সংক্রমন এড়াতে আবুধাবির বাংলাদেশ দূতাবাস এবং দুবাই কন্সুলেট পাসপোর্ট আবেদন, পাসপোর্ট নবায়ন, রি-ইস্যু অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

[৩] তবে ডেডবডি প্রসেস, এমিরেটস আইডি নবায়ন, পাসপোর্টের মেয়াদ বাড়ানোসহ জরুরী সেবার জন্য দূতাবাস খোলা থাকবে বলে।

[৪] দূতাবাসের এক কর্মকর্তা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে, মসজিদে নামাজ পড়া বন্ধ করা হয়েছে, জনসমাগমের স্থলে, রাস্তাঘাটে স্থানীয় কর্তৃপক্ষ লোকজনের ভিড় নিয়ন্ত্রণ করছেন। তাই আমাদেরকেও এ ব্যবস্থা নিতে হয়েছে।

[৫]কন্স্যুলার সেবানেওয়ার জন্য প্রতিদিন দূতাবাসে পাঁচ-সাতশ লোকের সমাগম হতো। জনসমাগম এড়াতে এটাই কার্যকর ব্যবস্থা। পরিস্থিতি স্বাভাবিক হলে কন্স্যুলার সেবা খুলে দেওয়া হবে।

  • সর্বশেষ