শিরোনাম
◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর পাংশায় চাচাতোভাইয়ের গুলিতে যুবক নিহত

মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : [২] রাজবাড়ীর পাংশা উপজেলার জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে কাজল বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

[৩] বুধবার রাত পৌনে ৯টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হাটবনগ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজল বিশ্বাস হাটবনগ্রামের বুদ্ধিশ্বর বিশ্বাসের ছেলে।

[৪] রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ফজলুল করিম জানান, নিহত কাজল বিশ্বাস ও তার চাচাতো ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার সন্ধ্যার পর দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলা অবস্থায় চাচাতো ভাই রবি বিশ্বাস গুলি করে কাজল বিশ্বাসকে হত্যা করে। তবে জমি-জমা ছাড়া অন্য কোন ঘটনা এর মধ্যে আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়