শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৭:৩১ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়া থেকে ফিরেই জনসমাবেশে যোগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে অঞ্জন দত্ত

সাইফুর রহমান : [২] সোমবার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের এক প্রোগ্রামে অংশ নেন অভিনেতা ও গায়ক অঞ্জন দত্ত । এছাড়াও বিদেশ থেকে ফিরেই অসংখ্য মানুষের সংস্পর্শে আসায় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। আনন্দবাজার

[৩] নেটিজেনদের প্রশ্ন, বিদেশ ফেরত যে কাউকেই যেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হচ্ছে, সেখানে অঞ্জন দত্তের মতো মানুষ কিভাবে এই মারাত্মক ভুল করলেন?

[৪] সংবাদ মাধ্যমের সঙ্গে ফোনালাপে অঞ্জন জানান, বিমানবন্দরে পরীক্ষার পর রিপোর্ট নেগেটিভ আসায় বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকি উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দেন তিনি।

[৫] এদিন সেখানে কারো সঙ্গে হাত মেলান নি দাবি করে তিনি বলেন, এমনকি সেখানে তেমন ভিড়ও ছিলো না। এর পরও নিজে এবং ব্যান্ডের সব সদস্য আগামি ১৪ দিন নিজেদের হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান বিখ্যাত এই গায়ক।

[৬] নিজেকে দায়িত্বশীল নাগরিক দাবি করে তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি তার সব শো বাতিল করেছেন। পাশাপাশি বিদেশ ফেরৎ সবাইকে নিজ দায়িত্বে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শও দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়