শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৭:০৪ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাল্লা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি : [২] হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলায় একজন করোনা আক্রান্তের খবরে বাল্লা স্থলবন্দর দিয়ে লোক আসা যাওয়া বন্ধ করা হয়েছে দুদিন আগে। এখন পণ্য আনা নেওয়াও বন্ধ।

[৩] বাংলাদেশ থেকে সর্বশেষ মঙ্গলবার সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীর পণ্য রপ্তানি করা হলেও ভারত থেকে বলে দেওয়া হয়েছে আর কোনো মালামাল তারা গ্রহণ করবে না। ফলে বুধবার সেখানে কোনো মালামাল আমদানি ও রপ্তানি হয়নি।
[৪] বাল্লা স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, বাল্লা স্থলবন্দরের স্থায়ী অবকাঠামো না থাকায় খোয়াই নদী দিয়ে শ্রমিকরা মাথায় করে পণ্য আনা নেওয়া করে। ভারত অংশ আমাদের শ্রমিককে প্রবেশ করতে দিতে চায় না। আবার তাদের শ্রমিকরাও আমাদের অংশে আসতে নিষেধ করে। ফলে সরকারিভাবে ঘোষণা না আসলেও এই বন্দর দিয়ে মাল আনা নেওয়া বন্ধ রয়েছে।
[৫] চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশ জানান, বন্দর বন্ধের কোনো চিঠি না পেলেও এখানে কার্যত আমদানি-রপ্তানি বন্ধ আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়