শিরোনাম
◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকদের অত্যন্ত ভালোবাসতেন বঙ্গবন্ধু : আমির হোসেন আমু

আশিক রহমান : [২] আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর এই সদস্য আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

[৩] বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসেন নাঈমুল ইসলাম খান। তার এই ভালোবাসার বড় নিদর্শন হচ্ছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন। তার পত্রিকা দৈনিক আমাদের নতুন সময়ের জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

[৪] প্রবীণ রাজনীতিক আমির হোসেন আমু এমপি বলেন, খুব ভালো লাগছে বঙ্গবন্ধুর প্রতি আমাদের নতুন সময় পরিবারের এই শ্রদ্ধা ও ভালোবাসা দেখে। আমাদের নতুন সময় মুক্তিযুদ্ধের চেতনা চর্চা করে, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এবং সে অনুযায়ী পথ চলে। এটা খুবই গুরুত্বপূর্ণ দেশ ও জনগণের জন্য।

[৫] তিনি আরো বলেন, বঙ্গবন্ধু রাজনীতি করতেন, সাংবাদিকদের সঙ্গে তাঁর নিয়মিত ওঠাবসা হতো। সাংবাদিকদের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল সব সময়। সাংবাদিকেরা তাঁর অত্যন্ত প্রিয় ছিলেন। সাংবাদিকদের প্রিয় অভিভাবকও ছিলেন তিনি। দলমত নির্বিশেষে সব সাংবাদিকের প্রতিই ছিল তাঁর  স্নেহ, ভালোবাসা ও শ্রদ্ধা।

[৬] আমাদের নতুন সময় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক নাসিমা খান মন্টি ও প্রদায়ক সম্পাদক কবি হাসান হাফিজ। এছাড়া সিনিয়র সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: হাসান হাফিজ

  • সর্বশেষ