শিরোনাম
◈ সরকারের নতুন পরিকল্পনা: সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে ১০ হাজার মেগাওয়াটে ◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক!

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

(১)ঝিনাইদহ কালীগঞ্জে চোরাই মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ফিরোজ আহম্মেদ ঝিনাইদহ প্রতিনিধিঃ (২) দেশীয় তৈরী ২০ লিটার চোরাই মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮ টার সময় শহরের কাশীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে প্লাষ্টিকের বোতল ভর্তি দেশীয় তৈরী ২০ লিটার চোরাই মদ জব্দ করা হয়।
(৩)আটককৃতরা হলেন কালীগঞ্জ পৌরসভার শিবনগর গ্রামের মৃত শামসদ্দিন বিশ্বাসের ছেলে রফি উদ্দিন (৫০) ও উপজেলা ইশ্বরবা গ্রামের জালাল মোল্লার ছেলে মাজেদ মোল্লা (৩০)। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
(৪)কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়