শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৬:১৮ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাপুরে নিরাপত্তার জন্য ৬৪ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

মাজহারুল শিপলু,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ [২] চীন থেকে সারাবিশে^ ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস ইতিমধ্যে সারাদেশে ছড়িয়ে পড়ছে শুরু করেছে। তারই অংশ হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরে নিরাপত্তার জন্য হোম কোয়ারেন্টাইনে বর্তমানে রয়েছেন ৬৪ প্রবাসী। যাদের সবাই পুরুষ বলে জানা গেছে। বুধবার (১৮ মার্চ) কোয়ারেন্টাইনে ৬৪ জন প্রবাসীর কথা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. মাকছুদা খানম।
এছাড়াও কোয়ারেন্টোইনে থাকা ৬৪ জন টাঙ্গাইল জেলার সব উপজেলার চাইতে সর্বোচ্চ বেশি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
[৩] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান অফিসার মৃদুলের সাথে কথা বলে জানা যায়, মার্চ মাসের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৬৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে আগামী ১৯ তারিখে অধিকাংশের ব্যক্তির ১৪ দিন পূর্ণ হবে। তবে স্বস্তির বিষয় হোম কোয়ারেন্টাইনে থাকা কেউই এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়নি। শুধু নিরাপত্তার কথা বিবেচনা করে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিদেশ ফেরতদের কোন তালিকা তাদের কাছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাতিষ্ঠানিকভাবে কোন তালিকা তারা সরকার থেকে না পেলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়োজিত সবাই বিদেশ ফেরতদের তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক জানান, প্রাণঘাতী করোনাভাইরাসের ব্যাপারে জরুরীভাবে বৃহস্পতিবার মিটিং ডাকা হয়েছে সেখানে আলোচনার মাধ্যমে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা আমরা নির্ধারণ করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়