শিরোনাম
◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরাকে এক বছরের মধ্যে অবাধ ও স্বচ্ছ নির্বাচন দেয়া হবে জানালেন, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

ইয়াসিন আরাফাত : [২] ইরাকের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আদনান আল-জুরফি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানই হবে তার সবচেয়ে বড় কাজ। ইরাকের জাতীয় সংসদের স্পিকার মুহাম্মাদ আল-হালবুসির সঙ্গে এক বৈঠকের পর তিনি একথা বলেন। মিডীলিস্ট আই, পার্সটুডে, জিও নিউজ

[৩] আদনান আল-জুরফি স্পিকারকে বলেছেন, তিনি দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করবেন। ইরাকের জনগণ সম্প্রতি যেসব দাবিতে আন্দোলন করেছেন, অবাধ ও স্বচ্ছ নির্বাচনের বিষয়টি ছিল তার অন্যতম।

[৪] তিনি বলেন, সবার আগে ইরাক’-এটাই হবে তার মূলনীতি। তবে প্রতিবেশী দেশগুলোর প্রতি বাগদাদ উদারনীতি গ্রহণ করবে বলেও তিনি জানান। এছাড়া, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইরাক সব ধরনের আঞ্চলিক ও আন্তর্জাতিক সংঘাত এড়িয়ে চলবে বলেও ঘোষণা করেন আদনান জুরফি।

[৫] এছাড়া আন্দোলনকারী ও মানবাধিকার কর্মীদের রক্ষায় কাজ করবেন তিনি। পাশাপাশি যারা বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ