শিরোনাম
◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা ◈ সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আটকে গেল

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০১:৫৬ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমির হোসেন আমু বললেন, সাংবাদিকদের অত্যন্ত ভালোবাসতেন বঙ্গবন্ধু, সাংবাদিকেরা তাঁর খুবই প্রিয় ছিল

আশিক রহমান : [২] আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর এই সদস্য আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

[৩] বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসেন নাঈমুল ইসলাম খান। তার এই ভালোবাসার বড় নিদর্শন হচ্ছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন। তার পত্রিকা দৈনিক আমাদের নতুন সময়ের জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

[৪] প্রবীণ রাজনীতিক আমির হোসেন আমু এমপি বলেন, খুব ভালো লাগছে বঙ্গবন্ধুর প্রতি আমাদের নতুন সময় পরিবারের এই শ্রদ্ধা ও ভালোবাসা দেখে। আমাদের নতুন সময় মুক্তিযুদ্ধের চেতনা চর্চা করে, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এবং সে অনুযায়ী পথ চলে। এটা খুবই গুরুত্বপূর্ণ দেশ ও জনগণের জন্য।

[৫] তিনি আরো বলেন, বঙ্গবন্ধু রাজনীতি করতেন, সাংবাদিকদের সঙ্গে তাঁর নিয়মিত ওঠাবসা হতো। সাংবাদিকদের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল সব সময়। সাংবাদিকেরা তাঁর অত্যন্ত প্রিয় ছিলেন। সাংবাদিকদের প্রিয় অভিভাবকও ছিলেন তিনি। দলমত নির্বিশেষে সব সাংবাদিকের প্রতিই ছিল তাঁর স্নেহ, ভালোবাসা ও শ্রদ্ধা।

[৬] আমাদের নতুন সময় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক নাসিমা খান মন্টি ও প্রদায়ক সম্পাদক কবি হাসান হাফিজ। এছাড়া সিনিয়র সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: হাসান হাফিজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়