শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন? ◈ দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য যে নতুন নির্দেশনা ◈ ক্রিকে‌টের তিন মোড়‌লের আপত্তিতে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে সরে এসে‌ছে আইসিসি ◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোনার মদনে ভাঙা হাত রেখে ভালো হাতে প্লাস্টার!

নেত্রকোনা প্রতিনিধি: [২] নেত্রকোনার মদন উপজেলার ৫০ শয্যা হাসপাতালে মঙ্গলবার বিকালে ইমা আক্তার (২) নামের এক শিশুর ভাঙ্গা বাম হাত রেখে ভালো ডান হাতে প্লাস্টার করে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। ওই হাসপাতালের সাব-অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার মোঃ মিরাজুল ইসলাম মিরাজ এই ঘটনা ঘটিয়েছেন। শিশু ইমা আক্তার মদন উপজেলার দক্ষিণপাড়া গ্রামের ইদুচানের মেয়ে।

[৩] শিশুর ইমা আক্তারের বাবা ইদুচান জানান, “আমার মেয়ে মঙ্গলবার দুপুরে ঘরের চৌকি থেকে পড়ে বাম হাতে ব্যাথা পায়। এরপর তাকে মদন হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাতের এক্সরে করার জন্য বললে আমি তা করে নিয়ে আসি। পড়ে ডাক্তার মিরাজ ভাঙ্গা বাম হাত রেখে ডান হাতে প্লাস্টার করে আমাদের বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি এসে দেখতে পাই বাম হাত ফুলে যাচ্ছে। পুনরায় সন্ধ্যায় আমার মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে ডান হাতের প্লাস্টার খুলে বাম হাতে প্লাস্টার করে দেয়া হয়।

[৪] এ ব্যাপারে সাব-অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার মোঃ মিরাজুল ইসলাম মিরাজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে টিএইচসি স্যারের সাথে কথা বলেন।

[৫] উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার ফখরুল হাসান চৌধুরী টিপু জানান, শুনেছি ইমা আক্তার নামের এক শিশুর ভাঙ্গা বাম হাত রেখে ডান হাতে প্লাস্টার করা হয়েছে। যদি পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় তদন্ত করে যথাযত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ