শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার চান্দুড়িয়া সীমান্ত থেকে ২৯ কেজি ভারতীয় রুপার গহনাসহ মোটর সাইকেল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি :[২] সাতক্ষীরার চান্দুড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে ২৯ কেজি ২৫০ গ্রাম ভারতীয় রুপার গহনাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার সকালে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্তের কাঁদপুর নামক স্থানে থেকে উক্ত রুপার গহনাসহ মোটর সাইকেলটি জব্দ করা হয়।

[৩] বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি। জব্দকৃত রুপার গহনাসহ মোটর সাইকেলের মূল্য ১৯ লাখ ৮৮ হাজার ৭৮২ টাকা।

[৪] বিজিবি জানায়, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে রুপার একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দুড়িয়া বিওপির কমাণ্ডার হাবিলদার মাহবুব আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়।

[৫] এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরচালানী মোটর সাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে মোটর সাইকেলে বাধানো একটি ব্যাগ থেকে ২৯ কেজি ২৫০ গ্রাম ওজনের ভারতীয় রুপার গহনাসহ মোটর সাইকেলটি জব্দ করা হয়।

[৬] সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে: কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার এক প্রেস ব্রিফিং করে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জবদকৃত রুপার গহনা  গুলো সাতক্ষীরা ট্রেজারীতে জমা রাখা হয়েছে। সম্পাদনা : রাকিবুল

 

  • সর্বশেষ