শিরোনাম
◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ ◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ০৮:১৬ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সোহাগ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি :[২] সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী সনাতন চন্দ্র ভৌমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

[৩] বুধবার (১৮ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী ভৌমিক উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া মালিপাড়া গ্রামের বৈদ্যচন্দ্র ভৌমিকের ছেলে। ওই আদালতের সরকারি পিপি এ্যাড. আব্দুল হামিদ লাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] মামলার সুত্রে জানা যায়, ১৯৮৭ সালে কামারখন্দ উপজেলার হরিপদর মেয়ে স্বপ্না রানীর সঙ্গে বিয়ে হয় সনাতন চন্দ্র ভৌমিকের। বিয়ের সময় যৌতুক হিসাবে একলাখ টাকার মধ্যে ৬০ হাজার টাকা দেওয়া হয় তাকে। বাকি ৪০ হাজার টাকা যৌতুকের জন্য বিভিন্ন সময় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

[৫] ২০০১ সালের ২ আগস্ট রাতে যৌতুকের দাবিতে স্ত্রী স্বপ্না রানীকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করেন ভৌমিক। এ ঘটনায় নিহতের মা রাজু বালা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই স্বপরিবারে পলাতক রয়েছেন। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ