শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ০১:০৩ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে ২২১ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২

রেজাউল করিম :সিরাজগঞ্জ প্রতিনিধি :[২] সিরাজগঞ্জের সলঙ্গায় আকস্মিক চেকপোষ্ট স্থাপন করে চাউলভর্তি ট্রাকে ফেন্সিডিল পাচারের সময় ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

[৩] আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জিয়ানগর হুজরাপুর গ্রামের মৃত শেখ বারেকের ছেলে ওমর ফারুক (২০) ও একই উপজেলার চাঁদলয় মিরের বাগান গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো: রাকিব(৩৪)।

[৪] প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানী ও সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে সলঙ্গার চড়িয়া শিকার গ্রামস্থ সমবায় ফিলিং ষ্টেশনের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে আকস্মিক চেকপোষ্ট স্থাপন করে তাদেরকে আটক করা হয়। এ সময় ২২১ বোতল ফেন্সিডিলসহ একটি চালভর্তি ট্রাক জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়