শিরোনাম
◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টঙ্গীতে চলন্ত বাসে ডাকাতির অভিযোগে চালক ও হেলপার আটক

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি :[২] গাজীপুরের টঙ্গীতে চলন্ত বাসে ডাকাতি হয়েছে। মঙ্গলবার ভোরে গাজীপুরা বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসের ২৫ জন যাত্রীর প্রায় ৪ লাখ নগদ টাকা ও মালামাল ডাকাতি করা হয়। ডাকাতদের আঘাতে বাসের ২ যাত্রী আহত হয়েছেন।

[৩] পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাসসহ বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে বলে দুপুরে এ তথ্য নিশ্চত করেছে পুলিশ। আটককৃত গাড়ির চালক ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মৃত.আব্দুল লতিফের ছেলে মান্নান(৪৭) ও ফরিদপুর জেলার বোয়ালমারী থানার পাঞ্জু সরদারের ছেলে ইমরান(২৫)।

[৪] পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে গাজীপুরের শিমুলতলী এলাকা থেকে ছেড়ে আসা গুলিস্তানগামী গাজীপুর পরিবহনের একটি বাস বাঁশপট্টি এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটি থামান চালক। এ সময় ৭-৮জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের কাছে থাকা নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। গাড়িতে থাকা যাত্রীদের মধ্য অধিকাংশই ব্যবসায়ী ছিলেন।

[৫] টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবো। ডাকাতে জড়িত আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ