শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ১১:৪২ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নকল কসমেটিক্স বিক্রির দায়ে রাপা ও জেনেটিক প্লাজার নয় দোকানিকে ছয় লাখ টাকা জরিমানা

সুজন কৈরী : [২] সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর ধানমন্ডির ওই দুটি শপিংমলে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-২ এর সহযোগীতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান অভিযানের নেতৃত্ব দেন।

[৩] র‌্যাব-২ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এইচএম পারভেজ আরেফিন বলেন, দুইজন ভুক্তভোগীর দেওয়া অভিযোগের ভিত্তিতে ওই দুটি শপিং মলে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া হরহামেশায় বিভিন্ন কসমেটিকস বিক্রি করা হচ্ছে। এজন্য জেনেটিক প্লাজার সাবু সপকে এক লাখ, কার্নিশিয়া কসমেটিকসকে এক লাখ, শোপার পার্ককে ৫০ হাজার, রাইনা কালেকশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রাপা প্লাজার আলমাস জেনারেল স্টোরকে এক লাখ, ইএল বনিতাকে ৫০ হাজার, জ্যাশন ডট বিডিকে ৫০ হাজার, মডার্ন চয়েজকে ৫০ হাজার এবং এসকে আর বিউটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ