শিরোনাম
◈ প্রতিবন্ধী কিশোরের টিফিনের টাকা জমিয়ে তৈরি গাড়ি মস্তিষ্কের সংকেতে চলবে, সেই গাড়িতেই ঘুরলেন প্রধানমন্ত্রী ◈ ওয়ান-ইলেভেন কেন হয়েছিল, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাই বা কী ছিল, মইনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ: ময়নাতদন্ত ◈ গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, স্ত্রী বাঁধা ছিল জানালার গ্রিলে ◈ শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা: অস্ট্রেলিয়ায় মারা যেতে পারে দেড় লাখ মানুষ

ডেস্ক রিপোর্ট : [২] প্রাণঘাতী করোনাভাইরাসে অস্ট্রেলিয়ায় দেড় লাখ মানুষের মৃত্যু হতে পারে। এমন শঙ্কা প্রকাশ করেছেন দেশটির বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার পল কেলি সোমবার বলেন, করোনায় যেকোন দেশের জনসংখ্যার ২০ থেকে ৬০ শতাংশ মানুষ আক্রান্ত হতে পারেন। এটি একটি সংক্রামক রোগ... এতে মৃত্যুর হার প্রায় এক শতাংশ, তাহলে আপনি হিসেব করে দেখুন। সূত্র : ইত্তেফাক

[৩]অস্ট্রেলিয়ার জনসংখ্যার ২০ শতাংশ যদি আক্রান্ত হয় তাহলে এতে আক্রান্ত হবে ৪৮ লাখ মানুষ। এবং মৃত্যুর হার যদি এক শতাংশ হয় তাহলে মারা যাবে ৫০ হাজার মানুষ। যদি আক্রান্তের হার ৪০ শতাংশ হয় তাহলে অস্ট্রেলিয়ায় আক্রান্ত হবেন ৯৬ লাখ এবং মারা যেতে পারেন ১ লাখ মানুষ। এবং আক্রান্ত যদি ৬০ শতাংশ হয় তাহলে আক্রান্ত হবেন দেড় কোটি মানুষ এবং মারা যাবেন প্রায় দেড় লাখ মানুষ।

[৪] পল কেলি আরও বলেন, ৬০ বছরের বেশি বয়সীরা এই রোগের ঝুঁকিতে বেশি। এছাড়া ৮০ বছরের বয়সীদের মধ্যে এই রোগে মৃত্যুর হার বেশি।

[৫] ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭৫ জন। মারা গেছেন ৩ জন। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন দেশজুড়ে নানা বিধি নিষেধ জারি করেছেন। দেশটিতে ৫০০ জনের মানুষ একসঙ্গে জড়ো হওয়াতে নিষেধাজ্ঞা জ্ঞাপন করেছেন। এদিকে করোনায় এখন পর্যন্ত সারা বিশ্বে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ হাজারের বেশি মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়