শিরোনাম
◈ আইএমএফ ঋণ স্থগিতের খবর ‘সম্পূর্ণ অসত্য’, জানাল সরকার ◈ সরকার বল‌ছে দেশে জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ, অথচ দেশজু‌ড়ে সংকট, এতো তেল যাচ্ছে কোথায়? ◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৭:৪৩ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করায় মানিকগঞ্জে এক প্রবাসীকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি: [২] সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন আশরাফুল আলম।

[৩] উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, ইরাক ফেরত ওই ব্যক্তি গত ৬ মার্চ দেশে ফেরেন। তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তিনি নির্দেশনা অমান্য করে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। এ কারণে তাকে অর্থদণ্ড করা হয়। করোনাভাইরাস সতর্কতায় সরকারের নির্দেশে বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা না মেনে বাড়ির বাইরে বের হওয়া ব্যক্তিদের প্রথমে সতর্ক করা হয়। তারপরও যারা এই নির্দেশ মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

[৪] এর আগে ১৫ মার্চ কোয়ারেন্টাইন ছেড়ে বাইরে যাওয়ায় মানিকগঞ্জে এক সৌদি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়