শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৫:৩৪ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১]করোনা আতঙ্কে বন্দি জীবন, কোথায় গেল ধর্মের বিভাজকরা! প্রশ্ন তুললেন আরবাজ খান

মুসবা তিন্নি : [২]চীন থেকে এসেছে এই ভাইরাস। এখনও তো কেউ কাশলেও ভয় পাচ্ছে মানুষ। ফলে ঘরের মধ্যেই নিজেকে বন্ধ করে রাখছেন সবাই। ব্যবসা যেমন লাটে উঠছে, তেমনি বন্ধ পড়ুয়াদের সব পড়াশোনাও। আর কতদিন এইবাবে চলবে! মানুষ ভয় পেয়ে চলবে করোনাকে। এবার এভাবেই করোনা ভাইরাস নিয়ে গান বাঁধলেন এক যুবক।

[৩]শুধু তাই নয়,করোনা নিয়ে ওই যুবকের গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আরবাজ খান। করোনা নিয়ে ওই যুবকের গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরপরই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।

[৪]যে ভিডিওতে দেখা যাচ্ছে, করোনা ভাইরাসের থাবা নিয়ে গান বেঁধে ফেলেছেন এক যুবক। যেখানে তিনি প্রশ্ন তুলতে শুরু করেছেন, আর কতদিন চলবে এই করোনা আতঙ্ক! ব্যবসা থেকে পড়াশোনা কিংবা বাইরে বেরনো, সবকিছু বন্ধ হয়ে গিয়েছে করোনার প্রভাবে। দেশের মানুষ ঘরের মধ্যে নিজেদেরকে বন্ধ করে রেখেছেন। শুধু তাই নয়, করোনার প্রভাবে মানুষ এবার ধর্মে ধর্মে ভেদাভেদ ভুলতে শুরু করেছেন। ধর্মের নাম করে যারা মানুষের মধ্যে ঘৃণা উগরে দিতেন, তারা এবার কোথায় গেলেন বলেও প্রশ্ন তোলা হয় ওই ভিডিওতে। পাশাপাশি, এবার অন্তত ধর্মের নাম করে মানুষের সঙ্গে মানুষের বিভেদ বন্ধ করা হোক বলেও গানের মাধ্যমে বার্তা দেন ওই যুবক।

সূত্র : জি নিউজ বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়