শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৪:৪৭ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশিদের ভিসা ৩ মাস বাড়াবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : [২] সর্বশেষ করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশে বসবাসরত বিদেশিদের ভিসার মেয়াদ আগামী তিন মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

[৩] পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে আজ বলা হয়, ‘বৈধ ভিসা নিয়ে বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকরা তাদের ভিসার মেয়াদ তিন মাস বাড়ানোর সুযোগ পাবেন।’ পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় অবস্থিত সকল কূটনৈতিক মিশন, জাতিসংঘের সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাগুর অফিসে এ পরিপত্র পাঠিয়েছে।

[৪] দেশে করোনভাইরাস ছড়ানো রোধের লক্ষ্যে আজ থেকে বলবৎ অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পর্কেও বিদেশী মিশনগুলোকে অবহিত করা হয়েছে।

[৫] পরিপত্রে বলা হয়, ‘যুক্তরাজ্য বাদে ইউরোপ থেকে আগত যাত্রেিদর আজ দুপুর (১২.০০) থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশে প্রবেশের অনুমতি দেয়া হবে না।’

[৬] এতে আরো বলা হয়, ‘যেসব দেশে বাংলাদেশ থেকে বিমান গমন স্থগিত রয়েছে, সেসব দেশ থেকে বাংলাদেশমুখী ফ্লাইটও স্থগিত খাকবে।

[৭] এছাড়া, সকল দেশের যাত্রীদের জন্য আগমন-পরবর্তী ভিসা প্রদান দুই সপ্তাহের জন্য স্থগিত থাকবে।

[৮] মন্ত্রণালয় জানায়, যারা বিভিন্ন করোনা ভাইরাস-আক্রান্ত দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করছেন, তাদের আগমনের পরে দুই সপ্তাহের জন্য স্বেচ্ছা কোয়ারান্টাইনে রাখা হবে। সূত্র : বাসস

  • সর্বশেষ
  • জনপ্রিয়