শিরোনাম
◈ ক্রিকেট বো‌র্ডে নির্বাচনের লক্ষ্যে সংবিধান প্রণয়নের পথে শ্রীলঙ্কা ◈ ভারতের কাছে ১৩ গোলের লজ্জায় বাংলাদেশ ◈ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭ বিলিয়ন ডলার ◈ ঢাকার পাতাল মেট্রোরেল নির্মাণে ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান ◈ নভেম্বরের মধ্যে বন্ধ তিন সার কারখানা চালুর উদ্যোগ সরকারের ◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ ◈ ভোগান্তিতে ২২ হাজার যাত্রী, রিয়াদ বিমানবন্দরে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা ◈ ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের সময় এগিয়ে এসেছে, বাংলাদেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জাপানের বিগ-বি পরিকল্পনা কী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বাংলাদেশের সম্ভাবনা এবং ভারতকে যুক্ত করতে চায় কেন? ◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০২:০১ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণ রোধে বাড়ি থেকে কাজ করবেন গ্রামীণফোন বাংলালিংকের কর্মীরা

নিউজ ডেস্ক : [২] কর্মীদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাড়িতে থেকে কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে দেশের দুই মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংক।গ্রামীণফোনের এক্সটারনাল কমিউনিকেশনের প্রধান মো. হাসান এবং বাংলালিংকের মুখপাত্র অঙ্কিত সুরক্ষা বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] গ্রামীণফোনের বিজ্ঞপ্তিতে সোমবার থেকে প্রতিষ্ঠানটির ২৩০০ কর্মীদেরকে বাসা থেকে অনলাইনে কাজ করার কথা বলা হয়েছে। প্রতিষ্ঠানটির এক্সটারনাল কমিউনিকেশনের প্রধান মো. হাসান দ্য ডেইলি স্টারকে জানান, কর্মীদের নিরাপত্তার বিষয়টিই তারা সবার আগে দেখছেন।

[৪] বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাস থেকে রক্ষা পেতে কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কর্মী ও ব্যবসায়িক অংশীদারদের নিরাপদে রাখার ব্যবস্থা করছি।

[৫] হাসান আরও বলেন, গ্রামীনফোনের সাত কোটি ৬৫ লাখ গ্রাহকের সেবা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে কর্মীদের আপৎকালীন সুরক্ষার পরিকল্পনা করা হচ্ছে।

[৬] তিনি জানান, গ্রাহকদের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই, এমন কর্মীদের বাসা থেকে কাজ করার জন্য বলা হয়েছে। গ্রাহকদের সঙ্গে যাদের দেখা করতে হয়, এমন কর্মীদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে ডিজিটাল মাধ্যমে সেবা দেওয়ার বিষয়ে উৎসাহ দেওয়া হচ্ছে।

[৭] কর্মীদেরকে অন্য ব্যক্তির সংস্পর্শ এড়াতে ও চলাচল সীমিত করার বিষয়ে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, যোগ করেন তিনি।

  • সর্বশেষ