শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ১২:০২ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রেসিডেন্ট নির্বাচিত হলে নারী ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করবেন জো বাইডেন

সিরাজুল ইসলাম: [২] ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট পার্টির মনোনয়ন বিতর্কে রোববার রাতে তিনি এ কথা বলেন। বিবিসি, সিএনএন, ইয়ন

[৩] তিনি বলেন, তিনি নির্বাচিত হলে মন্ত্রিসভা ও প্রশাসন সাধারণ নিয়মেই চলবে। তবে আগামিতে ভাইস প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্য অনেক নারী রয়েছেন।

[৪] নিক্কি হেলেইকে আগামিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করতে পারেন- এমন গুঞ্জন রয়েছে। যদিও তিনি এ গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বেশ শক্ত অবস্থানে রয়েছে।

[৫] বার্নি স্যান্ডার্স বলেন, তিনি মনে করেন- একজন নারীকে শুধু মনোনয়ন দিলেই হবে না। তাদের সেখানে একজন প্রগতিশীল নারী রয়েছে। এর বাইরেও অনেক প্রগতিশীল নারী রয়েছেন।

[৬] ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাইডেন সিনেটর কামালা হ্যারিস ও সিনেটর অ্যামি ক্লুবোচরকে বেছে নিতে পারেন। এই দুই নারীও ডেমোক্র্যাট পার্টির মনোনয়ন দৌড়ে বিতর্কে অংশ নেন। পরে তারা বাদ পড়েন।

[৭] ১৯৮৪ সালে ডেমোক্র্যাট পার্টির জেরালডিন এবং ২০০৮ সালে রিপাবলিকান সারাহ পলিন নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে লড়েন। তবে কেউ বিজয়ী হতে পারেননি।

[৮] করোনাভাইরাস নিয়েও কথা বলেন তারা। স্যান্ডার্স বলেন, তিনি প্রচুর সাবান ব্যবহার করছেন। বাইডেন বলেন, তিনি গরম পানি ও সাবান দিয়ে কতবার হাত ধোঁন, তা ঈশ্বরই জানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়