শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৩:৫৮ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিজোবার হ্যাটট্রিকে মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়ে শীর্ষে ফিরলো আবাহনী

নিজস্ব প্রতিবেদক : [২] দুই অর্ধেই জোড়া গোলের আলো ছড়ালেন সানডে চিজোবা। নাইজেরিয়ার এই ফরোয়ার্ডের নৈপুণ্যে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার রাতের ম্যাচে ৪-১ গোলে জিতেছে আবাহনী। ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে ফিরেছে মারিও লেমোসের দল।

[৩] অষ্টাদশ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে আসা আবাহনী। বাঁ দিক থেকে রায়হান হাসানের লম্বা থ্রো ইনে হেড করে জাল খুঁজে নেন চিজোবা।

[৪] ৩০তম মিনিটে সাদউদ্দিনের লং পাস ধরে গোলমুখ থেকে অনায়াসে ব্যবধান দ্বিগুণ করেন চিজোবা। দ্বিতীয়ার্ধের শুরুতে থ্রো ইনে এক ডিফেন্ডার হেড করার পর হেডেই হ্যাটট্রিক পূরণ করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড। ম্যাচে চালকের আসনে বসে যায় আবাহনী।

[৫] ৬৩তম মিনিটে ব্যবধান কমায় লিগে জয়হীন থাকা মুক্তিযোদ্ধা সংসদ। সুমন আলির ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফ্রাঙ্ক সিলভা সান্তোস। দ্বিতীয়ার্ধের শেষ দিকে নাবীব নেওয়াজ জীবনের বাড়ানো বল চিজোবা জালে জড়ালে আবাহনীর দাপুটে জয় ও মুক্তিযোদ্ধা সংসদের চতুর্থ হার নিশ্চিত হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়