শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৭:২১ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতির পিতা বঙ্গবন্ধুর গোপালগঞ্জের রয়না ও কৈ মাছ ছিল সবচেয়ে প্রিয়

মনিরুল ইসলাম: [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ভোজন প্রিয়। রয়না মাছ টমেটো দিয়ে খেতে পছন্দ করতেন বঙ্গবন্ধু। কৈ মাছ কাঁচা কলা ও লাউ ছিলো প্রিয়। পুইশাক চিংড়ি ছিলো তাঁর মজাদার খাবারের একটি । জেলখানায় নিজহাতে মুড়িমাখা স্বাধ নিতেন প্রতিদিন। রন্ধনশিল্পী কেকা ফেরদৌসির ‘ বঙ্গবন্ধুর প্রিয় খাবার’ নামে প্রকাশিত রন্ধন বই থেকে এ তথ্য জানা যায়।

[৩] মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রিয় খাবারের ৯টি রেসিপি এই বইয়ে তুলে ধরেছেন। রেসিপির শিরোনাম দিয়েছেন, টমেটো দিয়ে রয়না মাছ, কাঁচকলা দিয়ে কৈ মাছ, পুইশাক চিড়িং, জেলখানায় নিজ হাতে মুড়িমাখা, লাউ দিয়ে কৈ মাছ, কাসকি মাছের চর্চড়ি, কৈ মাছের দো পেয়াজা, পরোটার কাবাব রোল ও মুরগির রোস্ট।

[৪] কেকা ফেরদৌসি বলেন, মুজিব শতবর্ষে আমি আমার ২ ফর্মার বইয়ে বঙ্গবন্ধুর প্রিয় খাবারের মধ্যে সবচে প্রিয় খাবার তুলে ধরেছি। আমি এটি উৎসর্গ করেছি বঙ্গবন্ধুর ২ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়