শিরোনাম
◈ দেশীয় অর্থায়নেই সম্পন্ন হবে পদ্মা ব্যারেজ প্রকল্প: পানি সম্পদ মন্ত্রী ◈ ৫০ সংসদীয় কমিটি গঠন : ক্ষুব্ধ বিরোধী দল, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ◈ পে স্কেলের গেজেট অনুমোদনের পরও আটকে আছে ◈ আম্বানির চিড়িয়াখানা ভানতারায় গাজীপুর থেকে চুরি হওয়া দুই লেমুর আছে কি না নিশ্চিত নয় সিআইডি! ◈ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু-পেঁয়াজ, রপ্তানি সম্ভাবনা যাচাইয়ে যাবে প্রতিনিধি দল ◈ কাপ্তাই লেকের পানি উচ্চতা বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা ◈ এআই বিনিয়োগে বাড়ছে ইলেকট্রনিক পণ্যের চাহিদা, মধ্যপ্রাচ্যের সংঘাতেও চাঙা বৈশ্বিক বাণিজ্য ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের নতুন নিয়ম, চাকরি হারালে ৬০ দিনের সুযোগ বাতিলের প্রস্তাব! ◈ আমেরিকানদের ৫০০০ ডলার করে দেওয়ার ট্রাম্পের প্রতিশ্রুতি কি আতঙ্কের লক্ষণ?

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোলায় জামায়াত আমির গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি : [২] ভোলার দৌলতখান উপজেলা জামায়াতের সাবেক সম্পাদক ও বর্তমান আমির মতিউর রহমানকে গ্রেপ্তার করেছেন স্থানীয় থানা পুলিশ।

[৩] রোববার রাত ১০টার দিকে মতিউর রহমান গ্রেপ্তার হন। তিনি দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজের সহকারি অধ্যাপক। মতিউর রহমানের গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারায়।

[৪] ২০১৪ সালের বিস্ফোরক মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ঐ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

[৫] দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, রবিবার রাত ১০টার দিকে মতিউর রহমানকে ২০১৪ সালের বিস্ফোক আইনের একটি মামলায়( জিআর ১/১৪) ওয়ারেন্টভূক্ত আসামি হিসাবে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, আজ সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ