শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ১২:৫০ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধি : [২] ঠাকুরগাঁওয়ে ইপিআই কার্যক্রম “হাম-রুবেলা” ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সংবাদ সম্মেলনে রোববার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন, ডবিøউএইচও’র এসটিএমও ডা: সিফাত জাহান, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, নির্বাহী সদস্য আব্দুল লতিফ, জাতীয সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক বিধান দাস, ফরিদুল ইসলাম রঞ্জু প্রমুখ।
হাম রুবেলা বিষয়ে এসময় তথ্য উপস্থাপন করে ঠাকুরগাঁও সদর হাসপাতালের ম্যাডিকেল অফিসার ডা: সুব্রত কুমার সেন। এতে জানানো হয় জাতীয়ভাবে শিশুদের হাম –রুবেলার প্রার্দুভাব কমাতেই এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

[৩] আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলায় হাম রুবেলা ক্যাম্পেইন চলবে এবং ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুদের ১ ডোজ এমআর টিকা প্রদান করা হবে বলে কর্মশালায় জানানো হয়। এ উপলক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগ সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সে সময় অন্যান্যের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়