শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন এত মরিয়া ভারত? ◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন? ◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে ◈ লা লিগায় টানা দ্বিতীয় জয় পে‌লো বার্সেলোনা ◈ দীর্ঘ হচ্ছে এলএনজি সংকট, মহেশখালীর দুই টার্মিনালে কমেছে গ্যাস সরবরাহ ◈ সৌদি আরবও ফিফা সভাপ‌তি ইনফা‌ন্তি‌নো‌কে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো  ◈ তিব্বতে একের পর এক দুর্যোগ : বন্যার পর এবার আঘাত হানল ভূমিকম্প ◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ০৮:৪৩ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র, ক্ষতি প্রায় ১২ লাখ টাকা

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআর-এর অর্থায়নে পরিচালিত একটি প্রশিক্ষণ কেন্দ্র পুড়ে গেছে। এতে কেন্দ্রটির অবকাঠামো, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র এবং বিভিন্ন সরঞ্জাম ভস্মীভূত হয়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প-৪-এর ব্লক বি/৬ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রোহিঙ্গারা জানান, একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত প্রশিক্ষণ কেন্দ্রটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ব্যাপক আকার ধারণ করে।

উখিয়ায় দায়িত্বরত ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমিন জানান, আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআর-এর অর্থায়নে এবং এনজিও সংস্থা সিএনআরএস পরিচালিত স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে দুর্বৃত্তরা আগুন দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি বলেন, “খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, সেনাবাহিনীর টহল দল এবং এপিবিএনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।”

অধিনায়ক সিরাজ আমিন জানান, অগ্নিকাণ্ডে প্রশিক্ষণ কেন্দ্রটির অফিস কক্ষ, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র এবং বিভিন্ন কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জাম সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ