শিরোনাম
◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৯:০৫ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তেহরান বন্ধ করে দেয়ার গুজব নাকচ করলেন রুহানি

বাংলাদেশ প্রতিদিন : ইরানের রাজধানী তেহরান এবং আরো কয়েকটি শহর সামগ্রিকভাবে বন্ধ করে দেয়ার পরিকল্পনা নেয়া হচ্ছে বলে যে খবর ছড়িয়েছে তা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

[৩] সরকারের অর্থনৈতিক ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে আজ রবিবার এক বৈঠক শেষে প্রেসিডেন্ট রুহানি বলেন, কোনো শহরকে কোয়ারেন্টিন করা হবে না বরং প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সীমান্ত বাণিজ্য অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা চলছে। আজকের বৈঠকে ইরানের বেসরকারি খাতের প্রতিনিধিরাও যোগ দিয়েছিলেন।

[৪] প্রেসিডেন্ট রুহানি বলেন, তেহরানসহ বিভিন্ন শহর কোয়ারেন্টিন করে ফেলার কোনো পরিকল্পনা আমাদের নেই। এ ব্যাপারে গুজব ছড়ানো হয়েছে যে, তেহরান এবং আরও কয়েকটি শহর বন্ধ ঘোষণা করা হবে। এগুলো আসলে সত্য নয়।

[৫] তিনি বলেন, তেহরান কিংবা অন্য কোন শহরকে কোয়ারেন্টিন করা হবে না; সেটি নববর্ষের আগেও না, পরেও না। আগামী ২০ মার্চ থেকে ইরানি নববর্ষের ছুটি শুরু হচ্ছে।

[৬] প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানি জনগণ তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন। তারা যেভাবে পছন্দ করবেন সেই ভাবেই কাজ করবেন। তবে সরকার তার স্বাভাবিক সেবা চালু রাখবে। তিনি বলেন, জনগণের সেবা এবং অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার ব্যাপারে তার সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

  • সর্বশেষ