শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০২:২২ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনায় বিদেশ ফেরতরা কোয়ারেন্টিনে না থাকলে ব্যবস্থা

শরীফা খাতুন , খুলনা প্রতিনিধি: [২] খুলনাতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশফেরত যে কোন ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে চৌদ্দদিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। কেউ সরকারের এই সিদ্ধান্ত না মানলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।রোববার দুপুরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

[৩] সভায় জানানো হয়, মুজিববর্ষ উপলক্ষে খুলনায় বিভিন্ন উপজেলা ও চরাঞ্চলে ঊনিশ লাখ বিশ হাজার গাছের চারা লাগানো হবে। কর অঞ্চল খুলনার পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে বিদেশগামী যে কোন যাত্রী ঘরে বসেই অনলাইনে ট্রাভেলট্যাক্স পরিশোধ করতে পারবেন । ফলে বিমান বন্দর বা স্থলবন্দরগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ট্রাভেলট্যাক্স পরিশোধের বিড়ম্বনা কমবে।

[৪] পল্লী বিদ্যুৎ এর পক্ষ থেকে জানানো হয় মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন করা হবে এবং গ্রামাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।সভায় আরও জানানো হয় আগামী ২৫ মার্চ থেকে আদম শুমারির প্রস্তুতিমূলক কাজ শুরু হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে শুমারির কাজে সহযোগিতার জন্য সকলের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।

[৫] সভায় সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক পঙ্কজ কান্তি মজুমদার, সকল উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্কিক) জিয়াউর রহমান।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ