শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০১:০৩ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমরা করোনাভাইরাস মোকাবিলায় প্রস্তুতি নেব, কিন্তু আতঙ্ক সৃষ্টি করবো না, বললেন নরেন্দ্র মোদি

কূটনৈতিক প্রতিবেদক : [২] রোববার ভারতীয় সময় বিকেল ৫টায় সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের কোভিড-১৯ নিয়ে যুক্ত হওয়া ভিডিও কনফারেন্সে এ কথা বলেন।

[৩] সার্কভুক্ত দেশগুলোর নেতাদের অভিবাদন জানিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, এ ভিডিও কনফারেন্সের উদ্দেশ্য এ মহামারি মোকাবিলায় আমাদের অবস্থান ও দৃষ্টিভঙ্গি একে অপরকে জানানো।

[৪] নরেন্দ্র মোদি বলেন, আমাদের দেশগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত। তাই এ সমস্যা মোকাবিলায় আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। স্বাস্থ্যঝুঁকির বিষয়টি যেমন অবমূল্যায়ন করা যাবে না, তেমনই অযথা আতঙ্কিতও হওয়া যাবে না।

[৪] তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনেই সকল বিষয়গুলো গুরুত্ব দেওয়া হচ্ছে। হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রতিটি প্রদেশকে আলাদাভাবে প্রস্তুত হতে বলা হয়েছে।
ভ্রমণেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

[৫] ভারত সরকার ধীরে ধীরে পদক্ষেপ নিয়েছে। ৬৬টি ল্যাব তৈরি করা হয়েছে। চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

[৬] এ সময় ভলান্টিয়ার ফান্ডে ১০মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেন নরেন্দ্র মোদি।

[৭] মোদির বক্তব্যের পর আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা শ্রীলংকাসহ অন্য সার্কভুক্ত দেশের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীরা বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়