শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনায় আ.লীগ নেতার মদের দোকানে অভিযান

পাবনা প্রতিনিধি: [২] আওয়ামী লীগ নেতার মদের দোকানে শর্ত ভঙ্গ করে মদ বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ওই মদের দোকানে আইন অমান্য করে মদ পান করায় ৪৬ জনকে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে পাবনা জেলা শহরের পাথরতলা মহল্লায় জেলা আওয়ামী লীগের নেতা প্রলয় চাকীর (৫৯) লাইসেন্স করা দেশি মদের দোকানে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

[৩] প্রলয় চাকী জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক। জরিমানা আদায়ের পাশাপাশি তাঁকে মৌখিকভাবেও সতর্ক করা হয়েছে।

[৪] র‌্যাবের অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার আমিনুল কবীর তরফদার। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়