শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিটেইল স্টোর বন্ধ ও অনুদানের ঘোষণা অ্যাপলের

অনলাইন ডেস্ক: [২] চীন ব্যতীত বিশ্বের অন্যান্য সকল দেশে নিজেদের সব রিটেইল স্টোর বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তি জায়ান্ট কোম্পানি অ্যাপল। এছাড়াও সারা বিশ্বে মহামারি রূপ নেওয়া করোনাভাইরাস মোকাবিলায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে চীনে করোনার প্রাদুর্ভাব কমে আসায় সেখানে এ সিদ্ধান্ত কার্যকর হবে না। গতকাল শনিবার অ্যাপলের সিইও টিম কুকের দেওয়া বিবৃতির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা ‘রয়টার্স’ ও চীনা সংবাদমাধ্যম ‘সিনহুয়া’।

[৩] গতকাল শনিবার টিম কুক এক টুইট বার্তা লিখেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ২৭ মার্চ পর্যন্ত বৃহত্তর চীন ছাড়া অন্যান্য সকল দেশের রিটেইল স্টোর বন্ধ থাকবে এবং করোনাভাইরাস মোকাবিলায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়া হবে।’

[৪] এখন পর্যন্ত ইসরায়েলে ২০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্স’ এর পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ এ প্রকাশিত তথ্য মতে, বিশ্বের প্রায় ১২৭টি দেশে ছড়িয়ে পড়েছে মরণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ৫ হাজার ৮৩৯ জন। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৭৯৯ জন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৭৫ হাজার ০২৩ জন আর এই ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন ৭৫ হাজার ৯৩৭ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়