শিরোনাম
◈ পঞ্চগড়-১ আসনে সারজিসকে পেছনে ফেলে এগিয়ে নওশাদ জমির ◈ হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা ◈ নিজ কেন্দ্রে হেরেছেন জামায়াত আমির ◈ ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির আসাদুজ্জামান ◈ রংপুর–৪ আসনের প্রাথমিক ফলে বিএনপির এমদাদুলকে পেছনে ফেলে এগিয়ে আখতার হোসেন ◈ প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে সালাহউদ্দিন আহমদ ◈ কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর বড় জয়ের আভাস ◈ ঢাকা-৯–এর দুই কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে ধানের শীষের হাবিবুর, তৃতীয় অবস্থানে তাসনিম জারা ◈ জামায়াত প্রার্থীকে পেছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান ◈ বাংলাদেশে ভোটের ফলাফলের ওপর ভারতের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে: রণধীর জয়সওয়াল

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরাইলে চলন্ত বাস থেকে ফেলে ইটভাটার শ্রমিককে হত্যা

আরিফুল ইসলাম, সরাইল প্রতিনিধি: [২] ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে ইটভাটার শ্রমিক আশিক মিয়াকে (২৫) হত্যার ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে সরাইল থানা পুলিশ। [৩] শনিবার (১৪ মার্চ) দুপুরের পর সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো'র নেতৃত্বে পুলিশ মহাসড়কের সরাইল কুট্টাপাড়া মোড় এলাকা থেকে ঘাতক বাসটিকে আটক করা হয়।

[৪] এরআগে গত বৃহস্পতিবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার মিরপুর থেকে হবিগঞ্জগামী বৈশাখী পরিবহন বাসে চড়ে সরাইলের উদ্দেশ্যে রওনা হন আশিক মিয়া। পথিমধ্যে ভাড়া নিয়ে বাসের সুপার ভাইজারের সঙ্গে আশিক মিয়ার কথা কাটাকাটি হয়। বাসটি মহাসড়কের সরাইল কুট্টাপাড়া মোড় এলাকায় পৌঁছলে আশিককে চলন্ত বাস থেকে ফেলে দিলে এ বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান। আশিক মিয়া সরাইল উপজেলার সদর ইউনিয়নের গুনারা গ্রামের ফরিদ মিয়ার ছেলে। তিনি ইটভাটার শ্রমিক ছিলেন।

[৫] সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো বলেন, আশিক মিয়াকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা করা হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। অভিযান চালিয়ে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। অভিযুক্ত চালক ও সুপার ভাইজারকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়