শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৩:২৮ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিনটি ভিন্ন মাঠে গড়িয়েছে ডিপিএলের তিনটি ম্যাচ

নিজস্ব প্রতিবেদক : [২] বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর মাঠে গড়িয়েছেেআজ সকাল নয়টায়। প্রতিদিন তিনটা করে ম্যাচের সূচি রয়েছে। সূচি অনুযায়ী  তিনটি ম্যাচই ইতিমধ্যে শুরু হয়েছে।

[৩]  মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আবাহনী ও পারটেক্স। সাভারে বিকেএসপির ৪ নং মাঠে লিজেন্ড অব রুপগঞ্জ খেলছে ওল্ড ডিওএইচএসের বিরুদ্ধে। আর ফতুল্লার খান সাহেব স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে লড়ছে প্রাইম দোলেশ্বর।

[৪] ঢাকা আবাহনীর নেতৃত্ব আছে মুশফিকুর রহিমের কাঁধে। পারটেক্স স্পোর্টিংয়ের সেনাপতি হিসেবে মিরপুরের মুশফিকের সঙ্গে টস করতে নামেন  ধীমান ঘোষ। টস জিতে ব্যাটিং নেন মুশফিক।

[৫] বিকেএসপিতে খেলা লিজেন্ড অব রুপগঞ্জের আর্ম ব্যান্ড রয়েছে ছক্কা নাঈম খ্যাত নাঈম ইসলামের কাছে। প্রতিদ্বন্দ্বী ওল্ড ডিওএইচএস দলের অধিনায়ক মোহাইমিনুল খান। নাঈম ইসলাম টস জিতে ওল্ড ডিওএইচএসকে ব্যাটিংয়ে পাঠান।

[৬] প্রাইম দোলেশ্বরের নেতৃত্বে আছেন ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ ব্যাটসম্যান মার্শাল আইয়ুব। আবাহনী থেকে ব্রাদার্স ইউনিয়নে নাম লিখিয়ে অধিনায়ক হয়েছেন মিজানুর রহমান। ব্রাদার্স ইউনিয়ন টস জিতে ফিল্ডিং বেছে নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়