শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৬:০৯ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে রচনা চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি : [২] মুজিববর্ষ উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশ আয়োজন করেছে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা। আজ পুলিশ লাইনস্ উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মো.সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।

[৩] তুলির আচড়ে আঁকি বঙ্গবন্ধুর স্বপ্ন ও বাংলাদেশ এ প্রতিপাদ্যকে ধারণ করে উন্মুক্ত প্রতিযোগীতায় প্রথম থেকে তৃতীয় শ্রেণি ক গ্রুপ এবং খ গ্রুপে চতুর্থ থেকে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এছাড়াও ষষ্ঠ / দাখিল থেকে স্নাতকোত্তর/ কামিল পর্যন্ত শিক্ষার্থীরা রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। সর্বোমোট ৭৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২৫ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

[৪] প্রতিযোগিদের উদ্দেশ্য পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একসূত্রে গাঁথা। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। তাই স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আগামী প্রজন্মকে অবশ্যই বঙ্গবন্ধুর চেতনাকে লালন করতে হবে।

[৫] অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), আজিম-উল-আহসান, অতিরক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ